জকিগঞ্জে প্রবীণ শিক্ষক মাওলানা আতাউর রহমানের ইন্তেকাল

জকিগঞ্জে প্রবীণ শিক্ষক মাওলানা আতাউর রহমানের ইন্তেকাল

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

২২/০৭/২০২৫ ১৩:৫৫:৪২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জকিগঞ্জ উপজেলার কাচারচক গ্রামের প্রবীণ শিক্ষক ও প্রবাসী সংগঠক লোকমান উদ্দীনের পিতা মাওলানা আতাউর রহমান (৮০) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২২ জুলাই) সকাল ৮টায় নিজ গ্রামের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ৪ কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমকে মঙ্গলবার বাদ আসর কাচারচক হাফিজিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।


মাওলানা আতাউর রহমান জকিগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। তিনি সোনাসার মাধ্যমিক বিদ্যালয়ে বহুদিন শিক্ষকতা করেন এবং সর্বশেষ দরিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন।


মীর্জা ইকবাল

মন্তব্য করুন: