সারদা হল থেকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাইনবোর্ড অপসারণ করলো জাসাস

সারদা হল থেকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাইনবোর্ড অপসারণ করলো জাসাস

প্রথম সিলেট প্রতিবেদন

০৪/০৪/২০২৬ ২১:০৬:০৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নিজস্ব ভবন সারদা হল থেকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাইনবোর্ড অপসারণ করেছে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন জাসাস। শনিবার (দুপুর ১২টার দিকে) জাসাসের বিক্ষুব্ধ নেতাকর্মীরা সেখানে গিয়ে সাইনবোর্ডটি খুলে ফেলেন।


এসময় উপস্থিত জাসাস নেতাকর্মীরা অভিযোগ করেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট জুলাই আন্দোলনের সময় আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছিল এবং তাদের কার্যক্রমকে বিতর্কিত বলে উল্লেখ করেন। তারা বলেন, এ ধরনের সংগঠনের সরকারি ভবনে কার্যক্রম পরিচালনা গ্রহণযোগ্য নয়।


জাসাস নেতারা আরও দাবি করেন, সিলেটের কোথাও ভবিষ্যতে এ সংগঠনের কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন।


ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সিলেট জেলা জাসাসের সদস্য সচিব রায়হান এইচ খান, যুগ্ম আহ্বায়ক জহির চৌধুরী, জাসাসের যুগ্ম আহ্বায়ক ও কমল সাহিত্য পরিষদ সিলেটের সভাপতি সাজন আহমেদ সাজু, সিএম আরিফ আব্দুল্লাহ, নাহিদ আহমেদ, অভিনেতা শিপলু রাহাতসহ অন্যান্য নেতাকর্মীরা।

ডি আর ডি

মন্তব্য করুন: