নদীতে ট্যাংকার থেকে ৩৭ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ
Led Bottom Ad

নদীতে ট্যাংকার থেকে ৩৭ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ

প্রথম ডেস্ক

০৩/০৪/২০২৬ ১০:০১:৫৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

চট্টগ্রামের সদরঘাট এলাকায় কর্ণফুলী নদীতে অবস্থানরত একটি ট্যাংকার থেকে প্রায় ৩৭ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের এক যৌথ অভিযানে এই বিশাল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে যে, গোপন সংবাদের ভিত্তিতে ‘ওটি কোরবান আলী শাহ’ নামক একটি ভাসমান ট্যাংকারে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করে রাখা এই ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে।

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামীম জানিয়েছেন, নদীতে অবৈধ জ্বালানি মজুত ও চোরাই পথে সরবরাহ বন্ধে প্রশাসনের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। অভিযান শেষে জব্দকৃত ডিজেল ও ট্যাংকারটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জিম্মায় রাখা হয়েছে এবং কর্ণফুলী নদীর এই গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে নিশ্চিত করেছে বন্দর কর্তৃপক্ষ।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad