পবিত্র ঈদুল ফিতর আজ : সিলেটের শাহী ঈদগাহ মাঠে মুসল্লীদের ভিড়

পবিত্র ঈদুল ফিতর আজ : সিলেটের শাহী ঈদগাহ মাঠে মুসল্লীদের ভিড়

প্রথম সিলেট প্রতিবেদন

২১/০৩/২০২৬ ০৮:০২:৫০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর সিলেটসহ সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আজ ঈদের আনন্দে মেতে উঠেছেন সিলেটের মানুষ।


রমজানজুড়ে রোজা পালনের পর মুসল্লিরা আজ ঈদের নামাজ আদায়ের প্রস্তুতি নিয়েছেন। সিলেট নগরী ও জেলার বিভিন্ন স্থানে ঈদ জামাত আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।


সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় জেলার প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মুসল্লির অংশগ্রহণের কথা রয়েছে। এছাড়া নগরীর বিভিন্ন মসজিদ ও ঈদগাহে একাধিক জামাত অনুষ্ঠিত হবে।


ঈদ জামাতকে কেন্দ্র করে নগরজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। শাহী ঈদগাহ ময়দানসহ আশপাশের এলাকায় সিসিটিভি নজরদারি, আইনশৃঙ্খলা বাহিনীর টহল এবং ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে। মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।


এদিকে ঈদ উপলক্ষে সিলেট নগরী সাজানো হয়েছে বর্ণিল আলোকসজ্জায়। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও স্থাপনায় টাঙানো হয়েছে ‘ঈদ মোবারক’ খচিত ব্যানার।


ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সিলেটের বিভিন্ন বিনোদনকেন্দ্র ও পর্যটন এলাকায় নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। সুবিধাবঞ্চিত শিশুদের জন্যও রাখা হয়েছে বিনোদনের সুযোগ।


আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। চুরি-ছিনতাই প্রতিরোধে নগরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বাড়ানো হয়েছে টহল কার্যক্রম।


উৎসবের এই দিনে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ রহমান

মন্তব্য করুন: