বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন ডা. শাহরিয়ার চৌধুরী

বিপিএমসিএ এর নির্বাচন

বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন ডা. শাহরিয়ার চৌধুরী

প্রথম ডেস্ক

১৭/০৭/২০২৫ ০৩:২১:১৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিপিএমসিএ এর নির্বাচনে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) নির্বাচিত হয়েছেন সিলেট নর্থ ইষ্ট মেডিকেল কলেজের  অধ্যক্ষ ও নর্থ ইষ্ট প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী।   


বুধবার (১৬ জুলাই) রাতে নির্বাচনী বোর্ডের সদস্য ডাঃ মোস্তফা কামাল, অধ্যাপক ডাঃ মোস্তাফিজুর রহমান ও ডাঃ মোঃ মঈনুল আহসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ফলাফল ঘোষণায় এই তথ্য জানানো হয়। এতে বলা হয় বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন এর ২০২৫-২০২৭ সেশনের কমিটিতে দায়িত্ব পালনের জন্য তিনি নির্বাচিত হলেন।


কমিটিতে কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন ডাঃ শেখ মহিউদ্দিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডাঃ মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। এদিকে অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী বিপিএমসিএ এর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজের  সকল শিক্ষক, শিক্ষার্থী এবং নর্থ ইষ্ট মেডিকেল প্রাইভেট লিমিটেডের সকল পরিচালক ও কর্মকর্তা, কর্মচারী বৃন্দ।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন: