হবিগঞ্জে ভোট কেন্দ্র নিয়ে জামায়াতের অভিযোগ

হবিগঞ্জে ভোট কেন্দ্র নিয়ে জামায়াতের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১১/০২/২০২৬ ১৮:১৬:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জ-৩ আসনে ৩২টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে জেলা রিটার্নিং অফিসার আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের কাছে অভিযোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।


বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা জামায়াতের আমীর মাওলানা মুখলিছুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ অভিযোগ দাখিল করেন।


দাঁড়ি পাল্লার এজেন্ট মোহাম্মদ হারুন লিখিত অভিযোগে বলেন যে, হবিগঞ্জ -৩ আসনের ( সদর, লাখাই, শায়েস্তাগঞ্জ) ৩২ টি কেন্দ্র নির্বাচনের দিন তফসিল বর্ণিত কেন্দ্র সমুহে নির্বাচনে সমস্যা সৃষ্টি হতে পারে। এমতাবস্থায় তফসিল বর্ণিত কেন্দ্র সমুহে সুষ্ঠু নির্বাচনের লক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া আবশ্যক।


পরে জামায়াতে ইসলামীর নেতৃত্ববৃন্দ বলেন, আমরা জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছি। আশা করছি ঝুঁকিপূর্ণ বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তাহির আহমদ

মন্তব্য করুন: