সিলেটে ২য় শ্রেণীর ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুব্ক গ্রেপ্তার

সিলেটে ২য় শ্রেণীর ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুব্ক গ্রেপ্তার

প্রথম ডেস্ক

১৩/০৭/২০২৫ ১৭:৩৩:২৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। গ্রেপ্তার যুবকের নাম মো. জাকারিয়া (৩৫)। সে কানাইঘাট উপজেলার বীরদল (পুরানফৌদ) গ্রামের মৃত মুহিবুর রহমানের ছেলে। 


র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১২ জুলাই) দুপুর ২টার দিকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন ৭নং নুরপুর ইউনিয়নের সুতাং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কানাইঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে।

সজল আহমদ

মন্তব্য করুন: