হবিগঞ্জে বনরক্ষীদের সঙ্গে গাছ চোরদের গোলাগুলি

হবিগঞ্জে বনরক্ষীদের সঙ্গে গাছ চোরদের গোলাগুলি

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

০৭/০২/২০২৬ ১৮:১৯:১৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় রেমা–কালেঙ্গা সংরক্ষিত বনে অবৈধভাবে গাছ কাটাকে কেন্দ্র করে বন বিভাগ ও সংঘবদ্ধ গাছ চোর চক্রের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।


বন বিভাগ সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে সংরক্ষিত বনের নিশ্চিন্তপুর এলাকার খইয়াইছড়া ও বৈরাগীর টিলা সংলগ্ন স্থানে ১৫ থেকে ২০ জনের একটি দল অবৈধভাবে গাছ কাটা শুরু করে। বিষয়টি টের পেয়ে বন বিভাগের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।


একপর্যায়ে গাছ চোর চক্র বন বিভাগের সদস্যদের লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বন বিভাগের সদস্যরাও পাল্টা দুই রাউন্ড গুলি ছোড়েন। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।


পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে শনিবার ভোরে ঘটনাস্থল থেকে গাছ চোরদের ফেলে যাওয়া সেগুন ও আকাশমনি প্রজাতির প্রায় ৪০ টুকরা গাছ উদ্ধার করা হয়।


বিষয়টি স্বীকার করে শনিবার (৭ জানুয়ারি) হবিগঞ্জের সহকারী বন সংরক্ষক মো. জয়নাল আবেদীন জানান, ঘটনার খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।


ডি আর ডি

মন্তব্য করুন: