সিলেটে ছাতকের সাবেক মেয়র আবুল কালাম চৌধুরী গ্রেফতার

সিলেটে ছাতকের সাবেক মেয়র আবুল কালাম চৌধুরী গ্রেফতার

প্রথম সিলেট প্রতিবেদন

২৯/০১/২০২৬ ১৬:৪১:৪৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং ছাতক পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন তারাপুর চা বাগান এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর দায়ের হওয়া বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত একটি মামলায় (মামলা নং ০৬/২৪) তাঁকে গ্রেফতার দেখানো হয়েছে। সরকার পরিবর্তনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

​সিলেটের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারেক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে তারাপুর চা বাগান এলাকা থেকে আটক করা হয়। গ্রেফতারের পর তাঁকে আইনানুগ প্রক্রিয়ায় সিলেট আদালতে প্রেরণ করা হয়েছে।

এ রহমান

মন্তব্য করুন: