দেশের চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি

সিলেটে মত বিনিময় সভায় তারেক রহমান

দেশের চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি

প্রথম সিলেট প্রতিবেদন

২২/০১/২০২৬ ১১:১৪:৫৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ক্ষমতায় গেলে দেশের চার কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, প্রতিটি পরিবারের প্রধান নারীকে এই কার্ড দেওয়া হবে।


সিলেটের তরুণ প্রজন্মের সঙ্গে মতবিনিময়কালে তারেক রহমান বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে মাসিক ভিত্তিতে দুই হাজার থেকে আড়াই হাজার টাকা দেওয়া হবে। পাশাপাশি খাদ্যসামগ্রীও সরবরাহ করা হবে।


বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিলেট নগরের একটি পাঁচ তারকা হোটেলের কনফারেন্স কক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। ‘দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক অনুষ্ঠানে তরুণদের বক্তব্য শোনেন তিনি এবং তাঁদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।


বিদেশে কর্মসংস্থানের প্রসঙ্গ তুলে ধরে তারেক রহমান বলেন, বিদেশ গমনেচ্ছুদের বহুমাত্রিক দক্ষতা বাড়াতে কারিগরি শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন করা হবে। পাশাপাশি বিভিন্ন দেশের ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হবে।


অনুষ্ঠানে অংশ নেওয়া তরুণরা সবাই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থী বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।


এই মতবিনিময় পর্ব শেষে তারেক রহমান সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত বিএনপির জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

তাহির আহমদ

মন্তব্য করুন: