বড়লেখায় নিকড়ি ছড়ার গার্ড ওয়ালের কাজ পরিদর্শনে নাসির উদ্দিন মিঠু

বড়লেখায় নিকড়ি ছড়ার গার্ড ওয়ালের কাজ পরিদর্শনে নাসির উদ্দিন মিঠু

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

০৯/০১/২০২৬ ১০:৪০:০৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পানিদার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে নিকড়ি ছড়ার গার্ড ওয়াল নির্মাণকাজ শুরু হওয়ায় সরেজমিনে পরিদর্শন করেছেন বড়লেখা–জুড়ি আসনের বিএনপির প্রার্থী আলহাজ নাসির উদ্দিন মিঠু।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন বড়লেখা পৌরসভার প্রকৌশলী আকাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী। এ সময় তিনি কাজের অগ্রগতি ও গুণগত মান সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এলাকাবাসী জানান, দীর্ঘদিনের দাবির পর গার্ড ওয়াল নির্মাণের উদ্যোগ নেওয়ায় তারা সন্তুষ্ট। গার্ড ওয়াল নির্মিত হলে বর্ষা মৌসুমে ছড়ার ভাঙন রোধ, জলাবদ্ধতা হ্রাস এবং বসতভিটা রক্ষায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার জন্য উপজেলা প্রশাসন, সংশ্লিষ্ট দপ্তর ও গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয়রা।

এ রহমান

মন্তব্য করুন: