শ্রীমঙ্গলে ৫০ লিটার মদসহ মাদক কারবারি আটক

শ্রীমঙ্গলে ৫০ লিটার মদসহ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিনিধি, শ্রীমঙ্গল

০৬/০১/২০২৬ ১৩:২৯:৫১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মদসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে শ্রীমঙ্গল থানার বাবুরবাজার এলাকায় চেকপোস্ট পরিচালনার সময় তাকে আটক করা হয়।

আটককৃতের নাম সুজন দাস (৩৫)। তিনি ভীমসি, ভুনবীর এলাকার বাসিন্দা। পুলিশের তল্লাশিতে তার কাছ থেকে ৫০ বোতল মদ উদ্ধার করা হয়, যার পরিমাণ প্রায় ৫০ লিটার এবং বাজার মূল্য আনুমানিক ২৫ হাজার টাকা।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম জানান, মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মামলার পর আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

এ রহমান

মন্তব্য করুন: