শ্রীমঙ্গলে ধর্মীয় ভাবগাম্ভীর্যে খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উদযাপন

হিংসা-বিদ্বেষমুক্ত শান্তিপূর্ণ সমাজ গড়ার আহবান

শ্রীমঙ্গলে ধর্মীয় ভাবগাম্ভীর্যে খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উদযাপন

নিজস্ব প্রতিনিধি, শ্রীমঙ্গল

২৬/১২/২০২৫ ০০:১৮:৪১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ধর্মীয় উৎসাহ-উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই জেলার বিভিন্ন খ্রিস্টান মিশন, গির্জা ও খাসিয়াপুঞ্জিতে শিশুদের অংশগ্রহণে কেক কাটা, বিশেষ প্রার্থনা, ধর্মীয় সংগীত ও নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

সকাল সাড়ে ১১টায় শ্রীমঙ্গল শহরের শ্রমিক সাধু যোসেফ ধর্মপল্লীর গির্জায় ধর্মীয় প্রার্থনার আয়োজন করা হয়। প্রার্থনায় উপস্থিত ছিলেন সিলেট ক্যাথলিক ধর্মপ্রদেশের বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ।

অনুষ্ঠানে শ্রীমঙ্গল ধর্মপল্লীর আওতাধীন ১৯টি খাসিয়া পুঞ্জিসহ মোট ৭৫টি চা-বাগান ও পুঞ্জির কয়েক শতাধিক খ্রিস্টভক্ত অংশ নেন। বড়দিন উপলক্ষে গির্জায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

ধর্মীয় উপাসনায় শ্রমিক সাধু যোসেফ ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার জেমস শ্যামল গমেজ যিশুখ্রিস্টের জীবন ও আদর্শ তুলে ধরে বক্তব্য দেন। তিনি বড়দিনের তাৎপর্য ব্যাখ্যা করে যিশুখ্রিস্টের আদর্শ অনুসরণ করে হিংসা-বিদ্বেষমুক্ত শান্তিপূর্ণ সমাজ গড়ার আহ্বান জানান।

প্রার্থনা শেষে ভক্তদের অংশগ্রহণে ধর্মীয় বিশেষ গান পরিবেশন করা হয়।

এ রহমান

মন্তব্য করুন: