জৈন্তাপুরে অটোরিকশা-ট্রাক সংঘর্ষে শিশুসহ পাঁচজন আহত

জৈন্তাপুরে অটোরিকশা-ট্রাক সংঘর্ষে শিশুসহ পাঁচজন আহত

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

১২/১২/২০২৫ ১৬:২৪:২৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জৈন্তাপুর উপজেলায় তামাবিল হাইওয়ে সড়কের ফেরিঘাট ব্রিজের উত্তর পাশে শুক্রবার দুপুর আনুমানিক ২টা ৫০ মিনিটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। জৈন্তাপুরগামী একটি ব্যাটারি চালিত অটোরিকশা ও সিলেটগামী একটি ট্রাক (সিলেট মেট্রো-ট-১১-০২৭৬) মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।


দুর্ঘটনায় অটোরিকশার যাত্রী মদিনা মার্কেট এলাকার অন্যন্যা দে (২১), সুরুখেল এলাকার চম্পা রাণী (৩৮) ও মো. কাউছার (২৭) গুরুতর আহত হন। একই ঘটনায় চম্পা রাণীর চার বছরের কন্যা শিশু গঙ্গা রাণী এবং একজন অজ্ঞাতনামা ব্যক্তি গুরুতর আহত হন।


আহতদের প্রাথমিক চিকিৎসা জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রদান করা হয়। গুরুতর অবস্থায় গঙ্গা রাণী ও অপর আহত ব্যক্তিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।


দুর্ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ ও তামাবিল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার তৎপরতা চালায়। বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান।

ডি আর ডি

মন্তব্য করুন: