কোম্পানীগঞ্জে ইউপি সদস্য দেলোয়ার হোসেন জীবন সাময়িক বরখাস্ত

কোম্পানীগঞ্জে ইউপি সদস্য দেলোয়ার হোসেন জীবন সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি,কোম্পানীগঞ্জ

১২/১২/২০২৫ ০১:২৬:০৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য দেলোয়ার হোসেন জীবনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) স্থানীয় সরকার বিভাগের (ইউপি-১) শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. নুরে আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, দেলোয়ার হোসেন জীবনের বিরুদ্ধে দায়ের করা মামলাসমূহ আদালত কর্তৃক আমলে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদের কার্যক্রম ও জনস্বার্থের পরিপন্থি হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪ (১) ধারা অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

বরখাস্ত আদেশের মাধ্যমে আপাতত তিনি ইউপি সদস্যের দায়িত্ব পালন করতে পারবেন না বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এ রহমান

মন্তব্য করুন: