বড়লেখায় র‍্যাবের অভিযানে বরিশালের অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, আটক ১

বড়লেখায় র‍্যাবের অভিযানে বরিশালের অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, আটক ১

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

১৫/১১/২০২৫ ১৩:২৫:৫৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা এলাকায় র‌্যাবের অভিযানে বরিশালের বাবুগঞ্জ থেকে অপহৃত সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) গভীর রাতে র‌্যাব-৯ (শ্রীমঙ্গল) ও র‌্যাব-৮ (বরিশাল)–এর যৌথ অভিযানে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণে জড়িত জাহিদুল ইসলামকে আটক করা হয়। তিনি ভোলা জেলার সদর উপজেলার বাগমারা গ্রামের আব্দুল খালেকের ছেলে।

র‌্যাব জানায়, মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে জাহিদুল দীর্ঘদিন ধরে ওই শিক্ষার্থীকে উত্যক্ত করছিল। বিষয়টি জানার পর ছাত্রীটির বাবা তাকে সতর্ক করলেও উত্যক্ত বন্ধ হয়নি। গত ১০ সেপ্টেম্বর সকালে স্কুলে যাওয়ার পথে বিদ্যালয়ের সামনে থেকে কয়েকজন সহযোগীসহ জাহিদুল মেয়েটিকে জোরপূর্বক একটি মাহেন্দ্র গাড়িতে তুলে নেয় বলে অভিযোগ করে পরিবার। পরে ভিকটিমের বাবা বাবুগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোপন তথ্যের ভিত্তিতে বড়লেখায় অভিযান চালিয়ে ছাত্রীটিকে উদ্ধার ও জাহিদুলকে আটক করে।

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হচ্ছে বলে জানিয়েছে র‌্যাব।


এ রহমান

মন্তব্য করুন: