বড়লেখায় তিন দফা দাবিতে সহকারী শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি

বড়লেখায় তিন দফা দাবিতে সহকারী শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

১০/১১/২০২৫ ১৩:১১:৫৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

তিন দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা রোববার পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন। এতে উপজেলার ১৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ হয়ে যায়। শিক্ষকরা শ্রেণি কার্যক্রমে অংশ না নেওয়ায় শত শত শিক্ষার্থী স্কুলে এসে হতাশ হয়ে ফিরে যায়। অনেক বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষিকারা বিদ্যালয়ের ভেতরে অবস্থান কর্মসূচি পালন করেন।


সরেজমিনে উপজেলার দক্ষিণভাগ, গাংকুল, চিন্তাপুর, সিংহগ্রাম, ষাটমা মডেল, কাজিরবন্দ, হরিপুর ও বাঘমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা গেছে—শিক্ষকরা শ্রেণিকক্ষে না গিয়ে শিক্ষক মিলনায়তনে সময় কাটাচ্ছেন। কয়েকটি বিদ্যালয়ে আবার শিক্ষকরা বিদ্যালয় ভবনের সামনেই অবস্থান কর্মসূচিতে অংশ নেন।


সহকারী শিক্ষকদের এই অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিভাবকরা উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, এভাবে কর্মবিরতি চলতে থাকলে শিক্ষার্থীরা স্কুল বিমুখ হয়ে পড়বে।


উল্লেখ্য, সহকারী শিক্ষকরা তাদের তিন দফা দাবির দ্রুত বাস্তবায়ন না হলে আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন।


রোদ্দুর রিফাত

মন্তব্য করুন: