নবীগঞ্জে পিতার হাতে মেয়ে খুন!

নবীগঞ্জে পিতার হাতে মেয়ে খুন!

নিজস্ব প্রতিনিধি., নবীগঞ্জ

২৭/১০/২০২৫ ১৬:২০:২১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জে নিজ পিতার হাতে মেয়ে খুন হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে জেলার নবীগঞ্জ উপজেলার কুড়িশাইল গ্রামে সরকারী আশ্রয় প্রকল্পের বাড়িতে। নিহত মেয়ের নাম  পুর্ণিমা রানী দাস (২৫)। তিনি দুই সন্তানের জননী। ঘাতক পিতার নাম মতিলাল দাস (৬২)। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক পিতাকে আটক করে থানায় নিয়ে আসে। 


স্থানীয় সুত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার করগাওঁ ইউনিয়নের কুড়িশাইল গ্রামের মতিলাল দাসের মেয়ে পুর্ণিমা রানী দাসকে বিয়ে দেয়া হয় একই উপজেলার মান্দারকান্দি গ্রামে। তার দু’টি সন্তানও রয়েছে। প্রায় সময়ই স্বামীর সাথে ঝগড়া করে পিত্রালয়ে আশ্রয় নেয় পুর্ণিমা রানী দাস। সম্প্রতি স্বামীর বাড়ি থেকে ঝগড়া করে বেশ কিছু দিন ধরে পিতার বাড়িতে থাকে পুর্ণিমা। স্বামীর বাড়িতে না যাওয়া, মেয়ে অসংলগ্ন চলাফেরায় মতিলালের সন্দেহ সৃষ্ট হয় মেয়ের উপর। পিতা হিসেবে ভিন্ন পথে চলতে মেয়েকে বারণও করেন মতিলাল দাস। 


জানাগেছে, প্রায় ২/৩ দিন আগে বানিয়াচং উপজেলার সেকান্দরপুর এলাকার জনৈক যুবকের সাথে পালিয়ে যায় পুর্ণিমা। ঘটনাটি পিতার জন্য লজ্জা ও মানহানিকর হওয়ায় স্থানীয় মুরুব্বীয়ানদের মাধ্যমে রবিবার (২৬ অক্টোবর) বাড়িতে নিয়ে আসেন মতিলাল দাস। সোমবার দুপুরে নিজ ঘরে ঘুমন্ত মেয়েকে জবাই করে হত্যা করেন পিতা মতিলাল দাস। 


খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুর্ণিমা রানী দাসের নিথর দেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। পরে মতিলাল দাসকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। 


নবীগঞ্জ থানার ওসি শেখ মোঃ কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় লোকজন নাম অপ্রকাশের শর্তে জানিয়েছেন মেয়েটি পরকীয়ায় আসক্ত ছিল। ঘটনাটি নিবিড়ভাবে তদন্ত এবং পুর্ণিমা রানী দাসের মোবাইল কল লিস্ট চেক করলেই মুল রহস্য উদঘাটিত হবে বলে


রোদ্দুর রিফাত

মন্তব্য করুন: