বিজয়নগরে বিজিবির অভিযানে ৭১ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার

বিজয়নগরে বিজিবির অভিযানে ৭১ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

২৬/১০/২০২৫ ১৪:৩৭:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে অভিযান চালিয়ে প্রায় ৭১ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৬ অক্টোবর) ভোররাতে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালায়। এসময় টহলদল ভারতীয় জর্জেট শাড়ি ২৫৪ পিস, লেহেঙ্গা ৬০ পিস, চা পাতা ৪৮০ কেজি, সিগারেট ৬০০ প্যাকেট, কম্বল ২২ পিস, কাশ্মীরি চিলি পাউডার ১২৮ প্যাকেট এবং কালারমিষ্ট সফটজেল ৪৫০ পিস জব্দ করে। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য ৭১ লাখ ১৯ হাজার ৪০০ টাকা।

অন্যদিকে শনিবার (২৫ অক্টোবর) সরাইল ব্যাটালিয়নের অধীনস্থ সিংগারবিল বিওপি ও বিষ্ণপুর বিওপি’র টহলদল পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ভারতীয় মদ, ইস্কফ সিরাপ ২ বোতল এবং মোটরসাইকেল ২টি মালিকবিহীন অবস্থায় জব্দ করে।

আটককৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেল বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।


এ রহমান

মন্তব্য করুন: