সিলেটে দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ

সিলেটে দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ

১৪/০৬/২০২৫ ০২:৩৬:৩৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটে পাথর কোয়ারি খোলে দেওয়া হবে না-পরিবেশ উপদেষ্টার এমন ঘোষণার পর বিক্ষোভ প্রদর্শন করে পাথর শ্রমিকরা। এ সময় সিলেটে দুই উপদেষ্টার গাড়িবহর আটকে রেখে জড়ো হয় পাথর শ্রমিকরা। তারা পরিবেশ উপদেষ্টার এমন ঘোষণার বিরোধীতা করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। শনিবার (১৪ জুন) সকাল পৌনে ১২টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং ইসিএ এলাকা পরিদর্শন শেষে স্থানীয় শ্রমিকদের রোষানলে পড়েন তারা।


দুই উপদেষ্টা হলেন- বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। 


স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে জাফলং পর্যটন এলাকা পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অন্তর্বতী সরকারের ওই দুই উপদেষ্টা। বক্তব্যে তারা, সিলেটের আর কোনো পাথর কোয়ারি খুলে দিবে না সরকার বলে জানান। এছাড়াও ওই অঞ্চলের পাথর শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান তৈরির কথাও জানান।


এদিকে উপদেষ্টার এই বক্তব্যের পরে তাদের গাড়ি আটকিয়ে বিক্ষোভ করে পাথর শ্রমিকরা। পরে পুলিশের সহায়তায় ঘটনাস্থল ত্যাগ করেন ওই দুই উপদেষ্টা।


এর আগে, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সাংবাদিকদের বলেন, অবৈধভাবে পাথর উত্তোলন করে জাফলং ও এর আশেপাশের এলাকার পরিবেশ ধ্বংস করা হচ্ছে। জাফলং এর অবৈধ পাথর ক্রাশারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।


অন্যদিকে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সিলেটের আর কোনো পাথর কোয়ারি খুলে দিবে না সরকার। জাফলং পর্যটন কেন্দ্রকে ঢেলে সাজানোর পরিকল্পনা করা হচ্ছে। এ অঞ্চলের পাথর শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান তৈরি হবে।


নীরব চাকলাদার

মন্তব্য করুন: