এমপি ও ইউএনওর সাথে জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ
সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান এবং জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত কুমার চন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নবগঠিত নেতৃবৃন্দ।
শনিবার (০৭ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ এবং সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নবগঠিত উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রথম কার্যক্রমের অংশ হিসেবে এই সাক্ষাতের আয়োজন করা হয়। মতবিনিময় সভায় বক্তারা এলাকার দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমকে আরও গতিশীল ও জোরালোভাবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় সংসদ সদস্য মুফতি আবুল হাসান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ দুর্নীতি প্রতিরোধ কমিটির কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দ আছলাম হোসেন, সহ-সভাপতি কোহেল রানা সুজাত চৌধুরী, সহ-সভাপতি আব্দুস শহীদ শাকির, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম লস্কর এবং সদস্য মইন উদ্দিন মনই।
দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দ আছলাম হোসেন বলেন, নবগঠিত কমিটির প্রথম মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী সিলেট -৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান ও জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দের সাথে আমাদের কমিটির সৌজন্যে সাক্ষাৎ হয়। অত্যান্ত আন্তরিকতার সহিত মতবিনিময় সভা আমাদের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। আমাদের কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য যে কোন সহযোগিতা করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন, এমপি মহোদ্বয় ও ইউএনও মহোদ্বয়।
মোর্শেদ লস্কর / নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: