জামালগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

জামালগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

নিজস্ব প্রতিনিধি,জামালগঞ্জ

০৭/১১/২০২৬ ১৫:৫০:১০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

‎সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বিএনপির দুই পক্ষে মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে এসময় অন্তত ২০ জন আহত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে  জামালগঞ্জ উপজেলা সদরের থানা ভবনের সামনের সড়কে এই ঘটনাটি ঘটে। 

পুলিশ ও বিএনপি নেতাকর্মীরা জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার দুপুরে জামালগঞ্জ উপজেলা সদরে পৃথক দুটি মিছিল বের করে স্থানীয় বিএনপির দুই পক্ষ।  এক পক্ষ আছেন উপজেলা বিএনপির আহবায়ক শফিকুর রহমান,  সদস্য মোহাম্মদ শাহজাহান, জুলফিকার  চৌধুরীসহ অন্যরা। অন্য পক্ষ যুগ্ম আহবায়ক মাসুম মাহমুদ তালুকদার, যুগ্ম আহবায়ক আবদুল মালিকসহ অন্যরা। মিছিল দুটি থানার সামনের সড়কে মুখোমুখি হলে প্রথমে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে  দুই পক্ষের নেতা-কর্মীরা ধাওয়া পালটা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করেন। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ থামানোর চেষ্টা করলেও দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এখন পরিস্থিতি থমথমে,ফের সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী প্রথম সিলেটকে জানান, মূলত দুটি মিটিল মুখোমুখি হওয়ার পরই পাল্টাপাল্টি ধাওয়া ও মারামারি হয়েছে। এখনো দুই পক্ষ দুই জায়গায় অবস্থান করছে।মাইকিং করে দুই পক্ষকে শান্ত রাখা হয়েছে।  

রকি ইসলাম/নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad