সিলেটসহ দেশের প্রতিটি সিটিতে মাস্টারপ্ল্যানের নির্দেশ প্রধানমন্ত্রীর

সিলেটসহ দেশের প্রতিটি সিটিতে মাস্টারপ্ল্যানের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রথম সিলেট প্রতিবেদন

০৫/১০/২০২৬ ১২:০১:৩৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

পরিকল্পিত নগরায়ণ ও জলবায়ু-সহনশীল টেকসই নগর গড়ার লক্ষ্যে সিলেটসহ দেশের প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মহাপরিকল্পনা (মাস্টারপ্ল্যান) প্রণয়ন করছে সরকার। একই সাথে টেকসই নগর উন্নয়নের প্রাতিষ্ঠানিক ভিত্তি শক্তিশালী করতে সিলেটসহ প্রধান শহরগুলোতে পৃথক উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৫ অক্টোবর) ‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উপলক্ষে দেওয়া এক বিশেষ বাণীতে প্রধানমন্ত্রী এসব উদ্যোগের কথা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের সব নাগরিকে জন্য নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে সময়োপযোগী নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলাদেশে দ্রুত নগরায়ণ ও ক্রমবর্ধমান আবাসন চাহিদার প্রেক্ষাপটে সবার জন্য পর্যাপ্ত ও টেকসই নগর আবাসন নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।

তিনি উল্লেখ করেন, নিম্ন আয়ের মানুষ ও বস্তিবাসীদের সাশ্রয়ী আবাসন নিশ্চিত করার পাশাপাশি সামগ্রিক নগর উন্নয়নকে গতিশীল করতে সিলেট, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রংপুর ও নারায়ণগঞ্জে নতুন উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এই উদ্যোগের মাধ্যমে সুষম নগরায়ণের প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হবে, যা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বড় অবদান রাখবে।

বাণীতে আবাসন ও স্বাস্থ্যসম্মত পরিচ্ছন্ন পরিবেশ বাস্তবায়নে সরকারি প্রচেষ্টার পাশাপাশি বেসরকারি উদ্যোক্তা, বেসরকারি সংস্থা (এনজিও) এবং স্থানীয় সর্বসাধারণের সমন্বিত অংশগ্রহণের ওপর জোর দেন প্রধানমন্ত্রী।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad