সিলেটে বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে জকিগঞ্জের রাজমিস্ত্রীর মৃত্যু!

সিলেটে বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে জকিগঞ্জের রাজমিস্ত্রীর মৃত্যু!

মোর্শেদ আলম লস্কর, জকিগঞ্জ প্রতিনিধি

২৪/০৮/২০২৫ ০১:০৮:০৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জীবিকার তাগিদে সিলেটে এসেছিলেন টগবগে এক তরুণ। পেশায় ছিলেন রাজমিস্ত্রী। সিলেট নগরের একটি ভবনের কাজে কর্মরত ছিলেন তিনি। হঠাৎ ভবনের তৃতীয় তলার ছাদ থেকে নীচে পরে যান তিনি। তারপর সেখানেই শেষ নি:শ্বাস। ঘটনাটি ঘটে শনিবার (২৩ আগষ্ট)। এ রিপোর্ট লেখা পর্যন্ত যুবকের বয়স এবং নগরের কোন জায়গায় তিনি কাজ করছিলেন, তা জানা যায় নি। নিহত যুবকের নাম মাহফুজ। তিনি জকিগঞ্জ উপজেলার হানিগ্রামের হাফিজ মিয়ার ছেলে ।


প্রতিবেশিরা জানিয়েছেন, মাহফুজ অত্যান্ত নম্র, ভদ্র ও খুব শান্ত স্বভাবের ছিলেন। মাহফুজের এই মর্মান্তিক মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ডি আর ডি

মন্তব্য করুন: