প্রতিবন্ধীর ভাতা আত্মসাৎ: টাকা ফেরত দিলেন সাবেক মেম্বারের মুচলেকা

প্রতিবন্ধীর ভাতা আত্মসাৎ: টাকা ফেরত দিলেন সাবেক মেম্বারের মুচলেকা

নিজস্ব প্রতিনিধি, বিশ্বনাথ

২৪/০৯/২০২৬ ১২:২৯:৩১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের বিশ্বনাথে প্রতিবন্ধীর ভাতার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক এক মহিলা মেম্বারের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে, টাকা ফেরত দিয়ে মুচলেকায় রেহাই পান তিনি।  গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বিশ্বনাথ পৌরশহরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঘটনার দিন উপজেলার গড়গাঁও গ্রামের শারীরিক প্রতিবন্ধী মো. আনোয়ার আলী তার ভাতার প্রথম কিস্তির ১১ হাজার টাকা উত্তোলন করেন। পৌরশহরের ‘ব্যাংক এশিয়া’র এজেন্ট শাখা থেকে টাকা উত্তোলনের সময় সঙ্গে ছিলেন রামপাশা ইউনিয়ন পরিষদের সাবেক মহিলা মেম্বার মিনা বেগম। একপর্যায়ে খরচের বিভিন্ন অজুহাত দেখিয়ে তিনি ওই টাকা থেকে ৮ হাজার টাকা নিজের কাছে রেখে দেন।

অবশিষ্ট ৩ হাজার টাকা ধরিয়ে দেন আনোয়ার আলীর হাতে। তখন বিষয়টি আঁচ করতে পেরে, ঘটনাটি উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে জানান ব্যাংক ম্যানেজার। তাৎক্ষণিক তাদের অফিসে ডেকে নেন সমাজসেবা কর্মকর্তা। তখন বিষয়টি স্বীকার করে ক্ষমা চান সাবেক মহিলা মেম্বার মিনা বেগম। পরে স্ট্যাম্পে সই নিয়ে মুচলেকায় তাকে এ যাত্রায় রেহাই দেওয়া হয়। এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত মিনা বেগমের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

ব্যাংক এশিয়ার স্থানীয় এজেন্ট শাখা ম্যানেজার সঞ্জয় আর্চায্য বলেন, ভাতার টাকা নয়ছয়ের বিষয়টি আমাদের কাছে ধরা পড়ায় আমরা সমাজসেবা কর্মকর্তাকে জানাই। পরে তিনিই ব্যবস্থা নেন।

এ বিষয়ে কথা হলে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. কামরুল ইসলাম  বলেন, সাবেক ওই মহিলা মেম্বার (মিনা বেগম) অন্যের ভাতার টাকা আত্মসাতের বিষয়টি স্বীকার করে টাকা ফেরত দেন। সেই সঙ্গে ভবিষ্যতে এমনটি না করার অঙ্গীকার করে ক্ষমা চান। পরে স্ট্যাম্পে সই নিয়ে মুচলেকায় তাকে রেহাই দেওয়া হয়।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad