মাধবপুরে হামলা, ভাংচুর লুটপাটের অভিযোগে প্যানেল চেয়ারম্যানের উপর মামলা
হবিগঞ্জের মাধবপুরে প্রতিপক্ষের লোক কে ষড়যন্ত্র মুলক মামলা দিয়ে বাড়ি ছাড়া করে আসামীর বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে।
এই ঘটনায় আন্দিউড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান কে প্রধান আসামী করে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কগ-০৬ আদালতে একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার।
মামলা সুত্রে জানা যায়, মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামের মৃত মোঃ খেলু মিয়ার ছেলে মোঃ রায়হান উদ্দিনের বিরুদ্ধে একই গ্রামের মিজানুর রহমান মাধবপুর থানায় একটি ষড়যন্ত্র মুলক মামলা দায়ের করেন ( মামলা নং-জিআর ৯৫/২০২৬)।
মামলার পর সম্প্রতি মিজানুর রহমান ও তার লোকজন আইন শৃঙ্গলা বাহিনী কোন সদস্য ছাড়াই রায়হান উদ্দিন কে আটক করে মারধোর করে মাধবপুর থানায় সোপর্দ করে। এই ঘটনার পর রায়হান উদ্দিন ও তার পরিবারের পুরুষ সদস্যরা গ্রেফতার আতংকে বাড়িঘর ছেড়ে পালিয়ে যায় । এই সুযোগে ২০২৬ সালের ১৮ মার্চ মিজানুর রহমানের নেতৃত্বে অন্যান্য লোকজন রায়হান মিয়ার বাড়িতে হামলা করে ভাংচুর করে এই সময় হামলাকারীরা নগদ টাকা, স্বর্ণালংকার, ফ্রিজ, টিভি সহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
এমনকি হামলাকারীরা রায়হান মিয়ার বাড়ির ৯ টি গরু পর্যন্ত নিয়ে যায়।
তাছাড়া ২০২৬ সালের ১৯ মার্চ ইউপি সদস্য ও বর্তমান প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমানের নেতৃত্বে অন্যান্য লোকজন রায়হান মিয়ার পরিবারের ৯ কেদার জমিতে বিভিন্ন জাতের পাকা ধান জোর পূর্বক কেটে নিয়ে যায়।
এই ঘটনায় রায়হান মিয়ার ভাই মোঃ মোতাহের মিয়া বাদি হয়ে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কগ ৬ আদালতে একটি মামলা করলে বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে আগামী ১৩ ডিসেম্বর এর মধ্যে মাধবপুর থানাকে তদন্ত করার নির্দেশ দেয় এবং লুট হওয়া গরু গুলো উদ্ধার করার নির্দেশ দেয়।
আদালতের নির্দেশে এসআই ইউসুফ আলী মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেন। এই সময় ধারন করা একটি ভিডিওতে দেখা যায় মীরনগর গ্রামের মশিউর রহমান মসু বলছেন তিনি গরুটি স্থানীয় প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান এর নিকট থেকে কিনেছেন।
আন্দিউড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান জানান, এই মামলাটি সম্পূর্ন ষড়যন্ত্র মুলক।
মাধবপুর থানার এসআই মোঃ ইউসুফ আলী মজুমদার এর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি এখনো তদন্ত চলমান । তবে তিনি একদিন ঘটনা স্থলে গিয়েছেন বলে সত্যতা নিশ্চিত করেছেন।
মাধবপুর থানার ওসি সোহেল রানা জানান, আদালতের নির্দেশে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: