নবীগঞ্জে প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও এর মতবিনিময়

নবীগঞ্জে প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও এর মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি., নবীগঞ্জ

১৭/০৯/২০২৬ ১৯:৪০:১৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের নবীগঞ্জে উপজেলা প্রশাসনের সঙ্গে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এ বাছিতের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা জেরিন। সভা সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া।

সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কর্মকাণ্ড, নাগরিক সমস্যা এবং স্থানীয় পর্যায়ে সাংবাদিকতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

ইউএনও সুলতানা জেরিন বলেন, উপজেলার বিভিন্ন সমস্যা ও জনগুরুত্বপূর্ণ বিষয় প্রশাসনের নজরে আনতে সাংবাদিকদের ভূমিকা রয়েছে। এসব সমস্যা চিহ্নিত করে সমাধানের ক্ষেত্রে উপজেলা প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত থাকবে।

সভায় নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান নির্বাহী সদস্য ফখরুল আহসান চৌধুরী, সহসভাপতি শাহ সুলতান আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, নির্বাহী সদস্য মুজিবুর রহমান মুজিব, এম এ মুহিত ও ছনি আহমেদ চৌধুরী বক্তব্য দেন।

এ ছাড়া প্রেসক্লাবের সদস্য মাহিবুর রহমান, সুবিনয় রায় বাপ্পি, সলিল বরণ দাশ, শামীম আহমেদ, সৈকত আহমেদ, মো. হাসান চৌধুরী, সাগর আহমেদ, আলাল মিয়া, অঞ্জন রায়, ইকবাল হোসেন তালুকদার ও স্বপন রবি দাশসহ অন্য সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সাংবাদিকেরা উপজেলার বিভিন্ন নাগরিক সমস্যা ও উন্নয়নসংক্রান্ত বিষয় তুলে ধরেন। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে তথ্যভিত্তিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের বিষয়ে আলোচনা করা হয়।

স্বপন রবি দাশ/ ডিডি / প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad