হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে নিহত ১

হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে নিহত ১

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১৭/০৯/২০২৬ ১৯:৩৬:৪০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন। তাঁদের হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ৭ নম্বর জগদীশপুর ইউনিয়নে অবস্থিত যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কের স্পিনিং সাইডে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল রানা নারায়ণগঞ্জের বন্দর থানার দেওয়ানবাগ এলাকার মৃত লাল মিয়ার ছেলে। 

আহত দুইজন হলেন- কুড়িগ্রামের ফুলবাড়ী থানার বাবাইতারি এলাকার এমদাদুল হকের ছেলে সামিউল হক (২৫) এবং মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে সামছুল ইসলাম (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্পিনিং সাইডে কাজ চলাকালে একটি কম্প্রেসার বিস্ফোরিত হয়। এতে সোহেল রানা, সামিউল হক ও সামছুল ইসলাম আহত হন। পরে তাঁদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে সোহেল রানাকে মৃত ঘোষণা করেন। আহত সামিউল হক ও সামছুল ইসলাম সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে হবিগঞ্জ থানা পুলিশ হাসপাতালে গিয়ে নিহত সোহেল রানার সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।

স্বপন রবি দাস/ ডিডি/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad