গ্রেপ্তার ১
শ্রীমঙ্গলে এসএ পরিবহনের সামনে থেকে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ
শ্রীমঙ্গলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারের সময় ১ লাখ শলাকা অবৈধ সিগারেটসহ দুলাল পাল (৫৪) নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দকৃত চালানের আনুমানিক মূল্য ৮ লাখ ৬০ হাজার টাকা।
বুধবার রাতে মৌলভীবাজার রোডের এসএ পরিবহন কার্যালয়ের সামনের ফুটপাতে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ সিগারেট উদ্ধার করা হয়। পুলিশ আসার খবরে দুলাল পাল পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে আটক করতে সক্ষম হন অভিযানে থাকা সদস্যরা।
ঘটনাস্থল থেকে মোট ১০ কার্টনে থাকা ১ লাখ শলাকা সিগারেট জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।
শাহিন আহমেদ/ ডিডি / প্রসি-২০২৬
মন্তব্য করুন: