এসএমএসে এসএসসির ফল জানবেন যেভাবে

এসএমএসে এসএসসির ফল জানবেন যেভাবে

প্রথম ডেস্ক

০৯/০৮/২০২৬ ১৩:২৬:১৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মুঠোফোনে যেকোনো সিম ব্যবহার করে এসএমএসের মাধ্যমে এসএসসি ও সমমান পরীক্ষার ফল জানা যাবে। এ জন্য মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমে  SSC লিখতে হবে।

এরপর একটি স্পেস দিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, একটি স্পেস দিয়ে পরীক্ষার্থীর রোল নম্বর এবং এরপর YEAR লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের ক্ষেত্রে এসএমএসের ফরম্যাট হবে (SSC DHA ROLL YEAR), মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষার্থীদের ফল জানতে লিখতে হবে (SSC MAD ROLL YEAR) আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীদের জন্য ফরম্যাট হবে (SSC TEC ROLL YEAR)।

এ তথ্য ১৬১৪০ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে পরীক্ষার ফল জানিয়ে দেওয়া হবে।

এ ছাড়াও কেন্দ্রীয়ভাবে eduboardresult.gov.bd ও educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।

সোমবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সারা দেশে একযোগে এ ফল প্রকাশ করা হবে। এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিল ১৮ লাখ ৫৭ হাজার পরীক্ষার্থী। এর মধ্যে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা, ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন দাখিল পরীক্ষা এবং ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার জন্য ফরম পূরণ করে।

রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad