সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় শাস্তির দাবিতে মাধবপুরে মানববন্ধন

সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় শাস্তির দাবিতে মাধবপুরে মানববন্ধন

রাজীব দেব রায় রাজু,মাধবপুর প্রতিনিধি

১০/০৮/২০২৫ ১৪:১৮:৪৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

গাজীপুরে সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে হত্যার ঘটনায় আসামীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে  হবিগন্জের মাধবপুরে মানববন্ধন করা হয়েছে। রোববার (১০ আগষ্ট) দুপুরে মাধবপুর থানা রোড এলাকায় মাধবপুর প্রেসক্লাব এর সামনে মানববন্ধন অনুষ্টিত হয়। মাধবপুর প্রেসক্লাবের সহ সভাপতি আবুল খায়ের এর সভাপতিত্বে অনুষ্টিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর, আলাউদ্দিন আল রনি, শংকর পাল সুৃমন, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আলমগীর কবির, সাংবাদিক রাজীব দেব রায় রাজু, ইলিয়াস কান্ছন তানহা, হামিদুর রহমান, জুলহাস উদ্দিন রিংকু, লিটন পাঠান, হাফিজুর রহমান ভুইয়া সহ অনেকেই। 


সভায় বক্তারা বলেন,আসাদুজ্জামান তুহিন কে যারা হত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন।


মীর্জা ইকবাল

মন্তব্য করুন: