হবিগঞ্জে ভারতীয় নাগরিকদের পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি

হবিগঞ্জে ভারতীয় নাগরিকদের পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

২৭/০৬/২০২৬ ১৬:৩৭:২৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশ-ইনের (অনুপ্রবেশ) চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


শনিবার (২৭ জুন) ভোর ৩টার দিকে তেলিয়াপাড়া সীমান্ত এলাকার ১৯৮২ নম্বর মেইন পিলারের ১১-এস সাব-পিলার সংলগ্ন এলাকায় বেশ কিছু ভারতীয় নাগরিককে জড়ো করা হয়। এ সময় সীমান্তের সিকিউরিটি লাইট বন্ধ করে তাদের বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করা হলে ৫৫ বিজিবির দায়িত্বরত টহলদল তাৎক্ষণিকভাবে সতর্ক অবস্থান নেয়।


বিজিবির জোরালো বাধায় অনুপ্রবেশের এই চেষ্টা জিরো লাইনেই ভেস্তে যায় এবং ভারতীয় নাগরিকদের ভারতের অভ্যন্তরে ফেরত পাঠানো হয়। অনুপ্রবেশ প্রতিহত করতে স্থানীয় সীমান্তবাসীরাও বিজিবিকে সর্বাত্মক সহায়তা প্রদান করেন।


বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ৫৫ বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।


রাজীব দেব রায় রাজু / সজল আহমদ

মন্তব্য করুন: