জকিগঞ্জে জন্মাষ্টমী উদযাপনের লক্ষ্যে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

জকিগঞ্জে জন্মাষ্টমী উদযাপনের লক্ষ্যে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

০৩/০৮/২০২৫ ১২:৫৬:১১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

পার্থ সারথি ভগবান শ্রী কৃষ্ণের শুভ আর্ভিভাব তিথি জন্মাষ্টমী উৎসব উদযাপনের লক্ষ্য বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জকিগঞ্জ এর উদ্যোগে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক (২আগষ্ট) শনিবার সকাল ১১ ঘটিকার সময় পৌরসভাস্থ শ্রীমন মহাপ্রভুর শ্রী মন্দির ছয়লেন কেন্দ্রীয় মন্দিরে সভা অনুষ্ঠিত হয়। 


উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রাজস বিশ্বাস এর পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন পূজা উদযাপন পরিষদের সভাপতি সঞ্জয় চন্দ্র নাথ। সভার শুরুতে গীতা পাঠ করেন গৌরাঙ্গ বিশ্বাস। বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সিলেট জেলা শাখার সদস্য জ্যোতিষ চন্দ্র পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি হীরালাল বিশ্বাস, অরুন দাস, লিপন রায়, রাধা রঞ্জন রায়, অলক কর মিশু, নয়ন বিশ্বাস, অমৃত রায়, সাগর নাথ, জগন বিশ্বাস প্রমূখ।


সভায় সর্বসস্মতিক্রমে মুক্তালাল রায় কে সভাপতি, কাজল দাসকে সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট উদযাপন কমিটি গঠন করা হয়।


তাহির আহমদ

মন্তব্য করুন: