হবিগঞ্জে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ,বৃদ্ধ আটক

হবিগঞ্জে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ,বৃদ্ধ আটক

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১৭/০৬/২০২৬ ২৩:১৬:৩৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর চা বাগানে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত অভিযোগে ইসমাইল মিয়া (৬০) নামের এক বৃদ্ধকে আটক করেছে স্থানীয় লোকজন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। 


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ বুধবার (১৭ জুন) বিকেলে রশিদপুর চা বাগান এলাকায় ওই শিশুটি একা পেয়ে লোলুপ দৃষ্টি দেয় অভিযুক্ত বৃদ্ধ। এক পর্যায়ে তাকে ফুসলিয়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে সে। শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায় । পরে শিশুর পিতা ও স্থানীয় ইউ/পি সদস্য বাগান পঞ্চায়েত নেতৃবৃন্দ শিশু মেয়েটিকে নিয়ে থানায় আসে। 


বাহুবল থানার অফিসার ইনচার্জ (ওসি)  মোহাম্মদ সাইফুল ইসলাম প্রথম সিলেটকে বিষয়টি নিশ্চিত করে বলেন- খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে এসেছে। ভুক্তভোগী শিশুটিও বর্তমানে থানায় পুলিশের হেফাজতে রয়েছে। তার শারীরিক পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।


তিনি আরও বলেন- ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা হওয়ার পর আইনি প্রক্রিয়া অনুযায়ী অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হবে।


ফয়সল চৌধুরী / মীর্জা ইকবাল

মন্তব্য করুন: