মাধবপুরে ডিবি পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মাধবপুরে ডিবি পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

১৪/০৬/২০২৬ ১৬:৪৫:৪৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শাহ আলম (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।


পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৩ জুন) রাত ১০টার দিকে মাধবপুর থানাধীন ১১ নম্বর বাঘাশুরা ইউনিয়নের কালিগঞ্জ বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল।


অভিযানের সময় শাহ আলমকে তল্লাশি করে তার কাছ থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। পরে তাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

গ্রেপ্তার শাহ আলম উপজেলার ছাতিয়াইন উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশ জানায়, মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় তাদের অভিযান অব্যাহত থাকবে।

স্বপন রবি দাশ / ডি আর ডি

মন্তব্য করুন: