জকিগঞ্জের বীরপ্রতীক ফজলুল হকের নামে রাজশাহী ব্যাটালিয়নে গেইট নির্মাণ

মুক্তিযুদ্ধের স্বীকৃতিস্বরূপ

জকিগঞ্জের বীরপ্রতীক ফজলুল হকের নামে রাজশাহী ব্যাটালিয়নে গেইট নির্মাণ

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

০১/০৮/২০২৫ ২৩:৪৯:৩৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জকিগঞ্জ উপজেলার একমাত্র খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সুবেদার ফজলুল হক বীরপ্রতীক-এর মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিজিবি রাজশাহী ব্যাটালিয়নে "বীরপ্রতীক ফজলুল হক গেইট" এর উদ্বোধন করা হয়েছে।


সুবেদার ফজলুল হক বীরপ্রতীক আমাদের গর্ব, এবং নিঃসন্দেহে জকিগঞ্জ তথা পুরো সিলেট অঞ্চলের ইতিহাসে এক উজ্জ্বল নাম। জকিগঞ্জের খাদিমান গ্রামে জন্ম নেওয়া এই সাহসী মুক্তিযোদ্ধা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যশোর এবং ৮নং সেক্টরে অসীম সাহসিকতা ও বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন। তাঁর এই অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে "বীরপ্রতীক" খেতাবে ভূষিত করে। সিলেট জেলার ৬ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার মধ্যে তিনি একজন এবং জকিগঞ্জে একমাত্র।


গতকাল রাজশাহী ব্যাটালিয়নে, যেখান থেকে তিনি অবসর গ্রহণ করেছিলেন, সেখানে তাঁর নামে গেইট উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর বড় ছেলে মাহবুবুর রহমান ডালিম।


সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শীঘ্রই জকিগঞ্জসহ দেশের আরও কয়েকটি রাস্তার নাম তাঁর নামে নামকরণ করা হবে। আমরা জকিগঞ্জবাসী এ উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন: