হবিগঞ্জে ছেলের বিয়ের দিনে বাবার মৃত্যু!

হবিগঞ্জে ছেলের বিয়ের দিনে বাবার মৃত্যু!

৩০/০৭/২০২৫ ২১:৪৬:১৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের বানিয়াচঙ্গে আজ বিয়ে বাড়ির অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিষু পাল (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। তিনি উপজেলার গুনই গ্রামের বিপিন পালের ছেলে। বুধবার (৩০ জুলাই) সকালে বড়ইউরি ইউনিয়নে এ দূর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন।


স্থানীয়রা জানান, বানিয়াচং উপজেলার গুনই গ্রামে নিহত বিষু পালের বাড়িতে তার ছেলে বিজয় পালের বিয়ের অনুষ্ঠান ছিল। বিয়ের অনুষ্ঠানকে ঘিরে বাড়ীতে আলোকসজ্জা করা হয়। বুধবার সকালে নিহত বিষু পাল অসাবধানতার ঘরের গ্রী‌লে হাত দিলে বিদ্যুৎতায়িত হয়ে ছটকে পড়েন। পরে তাকে দ্রুত হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 


বা‌নিয়াচং থানার ওসি জানান, নিহতের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনি প্রক্রিয়া শেষে স্বজন‌দের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। 


নীরব চাকলাদার

মন্তব্য করুন: