ধর্ষকদের বিচারের দাবিতে জকিগঞ্জের শাহগলীতে মানববন্ধন

ধর্ষকদের বিচারের দাবিতে জকিগঞ্জের শাহগলীতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

৩০/০৭/২০২৫ ২১:০১:৩৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জকিগন্জ উপজেলার বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ের জনৈকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বারহাল ছাত্র পরিষদ ও বারহালের সর্বস্তরের জনগণ কর্তৃক শাহগলী বাস স্টেশনে এক বিরাট প্রতিবাদ মুখোর মানববন্ধন অনুষ্ঠিত হয়।


বুধবার (৩০ জুলাই) অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বারহাল ডিগ্রি কলেজের গর্ভনিং বডির সভাপতি ফয়জুল হক চৌধুরী, শাহগলী বাজার ব্যয়সায়ী সমিতির সাধারণ সম্পাদক নুরুল হক খান,বিনপি নেতা তোফায়েল আহমেদ চৌধুরী, সাংবাদিক এখলাছুর রহমান,বুরহান উদ্দিন রনি,সাদিক আহমেদ তাপাদার,সাইফুর রহমান,সাফায়েত রশিদ চৌধুরী, সুলেমান আহমেদ, শাহীন আহমেদ,তাহসিন আহমদ চৌধুরী প্রমুখ।


মানববন্ধনে বক্তাগণ ৪৮ ঘন্টার মধ্যে দোষিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।অন্যতায় এলাকাবাসী বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য থাকবে।উল্লেখ্য যে মামলার মূল আসামীকে মামলা থেকে অব্যাহতি দেওয়ায় ক্ষোভ প্রকাশ শীগ্রই এফআইআরে তার নাম যুক্ত করার দাবি জানান।

নীরব চাকলাদার

মন্তব্য করুন: