ইসলামী ব্যাংকের ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে বড়লেখায় মানববন্ধন
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় ইসলামী ব্যাংকের ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় বড়লেখা পৌর শহরের ইসলামী ব্যাংকের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি রবিউল ইসলাম সোহেলের নেতৃত্বে উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন নেতাকর্মী, স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আঃ সামাদ, যুব বিভাগের সভাপতি মাওলানা মুজিবুর রহমান এবং সদস্য তারেক আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের ব্যাংকিং খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ব্যাংকটির সুনাম ও কার্যক্রম অব্যাহত রাখতে হবে এবং ব্যাংকিং খাতকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাতে হবে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে ইসলামী ব্যাংকের প্রতি তাদের আস্থা ও সমর্থনের কথা তুলে ধরেন।
এ রহমান
মন্তব্য করুন: