সুনামগঞ্জে টানা দুইদিন ৮ ঘণ্টা করে গ্যাস সরবরাহ বন্ধ

সুনামগঞ্জে টানা দুইদিন ৮ ঘণ্টা করে গ্যাস সরবরাহ বন্ধ

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১৪/০৫/২০২৬ ১২:৩২:৪৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ জেলায় জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য টানা দুইদিন ৮ ঘণ্টা করে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (১৩ মে) রাতে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের সুনামগঞ্জ আঞ্চলিক বিতরণ কার্যালয়ের প্রধান মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

কর্তৃপক্ষ জানায়, গ্যাস লাইনের জরুরি মেরামতের স্বার্থে বৃহস্পতিবার (১৪ মে) ও শুক্রবার (১৫ মে) দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। জেলা শহরের গ্রাহকদের আগাম সতর্ক করতে ইতোমধ্যে বিভিন্ন এলাকায় মাইকিং করে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।

জালালাবাদ সুনামগঞ্জ আঞ্চলিক বিতরণ কার্যালয়ের প্রধান মেহেদী হাসান বলেন, সিস্টেমের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই সাময়িক ভোগান্তি হতে পারে। তবে নির্ধারিত সময় শেষে অর্থাৎ রাত ১০টার পর পুনরায় গ্যাস সরবরাহ সচল করা হবে। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

এ রহমান

মন্তব্য করুন: