ছাতকে অনলাইন জুয়া ও বিভিন্ন মামলার ৩ আসামি গ্রেপ্তার

ছাতকে অনলাইন জুয়া ও বিভিন্ন মামলার ৩ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি. ছাতক

১৩/০৫/২০২৬ ২০:১৮:৫২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ছাতক উপজেলায় বিশেষ অভিযানে অনলাইন জুয়াসহ বিভিন্ন মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।


থানা পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (১৩ মে) ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়ার অভিযোগে দুইজন এবং সিআর ওয়ারেন্টভুক্ত আরও একজনসহ মোট তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন, এমদাদ (২৮), পিতা আব্দুল হক, সাং বুরাইরগাঁও; জাহেদ মিয়া (৩৯), পিতা মো. সুনাহর আলী, সাং গোবিন্দনগর; এবং আলী হোসেন, পিতা সোহরাব আলী, সাং দক্ষিণ গণেশপুর, ছাতক উপজেলা।


তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ২০২৬–এর ২০(২) ধারায় মামলা রয়েছে বলে জানানো হয়। পাশাপাশি একজনের বিরুদ্ধে পৃথক জিআর ও পারিবারিক জারিও রয়েছে।


পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।

সুজন তালুকদার/ ডি আর ডি

মন্তব্য করুন: