হবিগঞ্জে অটোরিকশা চুরির অভিযোগে গ্রেপ্তার ৩

হবিগঞ্জে অটোরিকশা চুরির অভিযোগে গ্রেপ্তার ৩

ফয়সল চৌধুরী,হবিগঞ্জ

২৭/০৭/২০২৫ ১৬:২০:৪৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ব্যাটারিচালিত অটোরিশা (টমটম) চুরির সঙ্গে জড়িত সংঘবদ্ধ চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ৯। এ সময় চুরি হওয়া টমটম গাড়িটিও উদ্ধার করা হয়।

 

রোববার (২৭ জুলাই) প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে র‍্যাব জানায়, গত ২৫ জুলাই সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে শায়েস্তাগঞ্জ থানার সুদিয়াখলা এলাকার বাসিন্দা মো. জামিল মিয়া (১৭) দাউদনগর বাজার থেকে যাত্রী নিয়ে বড়চর এলাকায় যায়। যাত্রী নামিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে পার্শ্ববর্তী ঝোপে গেলে মাত্র ১০ মিনিটের মধ্যে তার টমটমটি চুরি হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও গাড়িটি না পেয়ে জামিলের বাবা রমজান আলী শায়েস্তাগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে শনিবার (২৬ জুলাই) বেলা ১২টার দিকে মাধবপুর উপজেলার দরগাগেইট এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।


গ্রেপ্তাররা হলেন- মাধবপুর উপজেলার বাগেরসরা গ্রামের ফয়সাল মিয়া ছেলে অন্তর মিয়া (১৯), চুনারুঘাট উপজেলার গাজিপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে নিলয় মিয়া (১৯) ও শায়েস্তাগঞ্জ উপজেলার বাগুনিপাড়া গ্রামের সবুজ মিয়ার ছেলে মো. বিল্লাল মিয়া (১৯)।


র‍্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার ও অতি. পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার তিনজনকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

তাহির আহমদ

মন্তব্য করুন: