জাতীয়তাবাদী দল গণমানুষের একটি সংগঠন

বস্ত্র বিতরণ অনুষ্ঠানে কুমকুম

জাতীয়তাবাদী দল গণমানুষের একটি সংগঠন

প্রথম ডেস্ক

১৯/০৭/২০২৫ ২৩:৫১:১৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাহিমা আহাদ কুমকুম বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণমানুষের একটি সংগঠন। যার তৃণমূল পর্যায়ে শক্তিশালী একটি ভিত্তি রয়েছে। সুতরাং তৃণমূল মানুষের সাথে দলের সকলের সম্পৃক্ততা বাড়াতে হবে। বিপদে পাশে দাঁড়াতে হবে। তিনি শুক্রবার (১৮ জুলাই) ফেঞ্চুগঞ্জের মনিপুর চা-বাগানে দরিদ্র ও অসহায় মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ কালে একথা বলেন।  


এ সময় কুমকুম বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক জাতীয়তাবাদী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার জন্য তাগিদ দিয়েছেন। একইসাথে দেশের ১৮ কোটি মানুষের কল্যানে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ঘোষণা দিয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে সকলকে একযোগে কাজ করতে হবে।  


বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জুবের আহমেদ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা মহিলা দলের সহ দপ্তর সম্পাদক জাহারা রুবিন।


বিশেষ অতিথি ছিলেন, সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক সৈয়দ আক্তার আহমদ, মহিলাদল নেত্রী ইয়াসমিন জাহান তাম্মি,রুহেনা আক্তার বর্ষা প্রমুখ।


সভায় ফাহিমা আহমদ কুমকুম বলেন, রাজনীতিতে ষড়যন্ত্র থাকবে। বিএনপিকে নিয়ে অতীতেও এসব হয়েছে কিন্তু বিএনপি ধ্বংস হয়নি। বরং আরও বেশি শক্তিশালী হয়েছে। আগামী দিনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার আলোকে সুখী, সমৃদ্ধ এবং আধুনিক বাংলাদেশ গঠনে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।


পরে তিনি সুবিধাবঞ্চিত প্রায় ৫০ টির অধিক পরিবারের সদস্যদের মধ্যে বস্ত্র তোলে দেন। 


মীর্জা ইকবাল

মন্তব্য করুন: