বিগত সরকারের ‘লুটপাটে’ স্বাস্থ্য খাতে তহবিলের সংকট: জাতীয় সংসদে স্বাস্থ্যমন্ত্রী

বিগত সরকারের ‘লুটপাটে’ স্বাস্থ্য খাতে তহবিলের সংকট: জাতীয় সংসদে স্বাস্থ্যমন্ত্রী

প্রথম ডেস্ক

২৯/০৩/২০২৬ ২২:১১:২২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিগত সরকারের আমলে স্বাস্থ্য খাতে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের কারণে বর্তমানে উন্নয়নমূলক কাজের জন্য কোনো তহবিল অবশিষ্ট নেই বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। রবিবার (২৯ মার্চ) জাতীয় সংসদে ৭১ বিধিতে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সারের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ চিত্র তুলে ধরেন। তিনি বলেন, পূর্ববর্তী ‘ফ্যাসিবাদী’ সরকারের অব্যবস্থাপনার কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এমনকি গজ, ব্যান্ডেজ ও সিরিঞ্জ কেনার মতো জরুরি অর্থেরও তীব্র সংকট দেখা দিয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, ২৫০ শয্যার হাসপাতালগুলোর নির্মাণকাজেও ছিল চরম দূরদর্শিতার অভাব ও পরিকল্পনার ত্রুটি। অনেক হাসপাতালে নকশাগত ত্রুটির কারণে প্রবেশপথের পাশেই বাথরুম স্থাপন করা হয়েছে, যা দুর্গন্ধ ও জনভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি অভিযোগ করেন, দ্রুত অর্থ আত্মসাতের উদ্দেশ্যে এসব প্রকল্প তড়িঘড়ি করে বাস্তবায়ন করা হয়েছিল। মন্ত্রী জানান, এই সংকট নিরসনে তিনি প্রধানমন্ত্রীর সাথে একাধিকবার আলোচনা করেছেন। আগামী বাজেটের পর সীমিত সম্পদের মধ্যেই পর্যায়ক্রমে উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা উন্নত করা এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

সূত্র : দৈনিক ইত্তেফাক

এ রহমান

মন্তব্য করুন: