মাধবপুরে চায়ের স্টলের পাশে খোলা বৈদ্যুতিক বক্স:আতঙ্কে জনসাধারণ

মাধবপুরে চায়ের স্টলের পাশে খোলা বৈদ্যুতিক বক্স:আতঙ্কে জনসাধারণ

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

২৫/০৩/২০২৬ ১৬:৪০:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর বাজারে একটি খোলা বৈদ্যুতিক ওয়্যারিং বক্সের কারণে এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ঝুঁকিপূর্ণ অবস্থায় বক্সটি সুরেশ প্লাজার উত্তর পাশে, হৃদয়ের চায়ের স্টলের সংলগ্ন স্থানে রাখা রয়েছে।


স্থানীয়রা জানায়, সম্প্রতি সুরেশ প্লাজার মালিক সঞ্জিত রায় এর মালিকানায় বক্সটি স্থাপন করা হয়। কিন্তু স্থাপনের পর থেকেই এটি খোলা অবস্থায় পড়ে রয়েছে, যা যে কোনো সময় প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হতে পারে।


বক্সটির পাশেই প্রতিদিন অসংখ্য মানুষ চা পান করেন। এতে পথচারী, দোকানদার ও সাধারণ মানুষ সরাসরি ঝুঁকির মধ্যে পড়ছেন। স্থানীয়রা অভিযোগ করেছেন, একাধিকবার সঞ্জিত রায়কে বিষয়টি অবগত করানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।


এলাকাবাসী দাবি করেছেন, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত হস্তক্ষেপ করুন, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটার আগেই বক্সটি নিরাপদ করা হয়।


হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী ইউসুফ আলী ফকির জানিয়েছেন, “যদি বক্সটি ঠিকঠাকমতো ওয়্যারিং করা থাকে তবে বিপদ হওয়ার কথা না।”


তবে স্থানীয়দের মতে, খোলা বক্স ও মানুষের সরাসরি সংস্পর্শের কারণে আতঙ্ক বিরাজ করছে, এবং দ্রুত পদক্ষেপ ছাড়া বিপদ এড়ানো কঠিন।

তাহির আহমদ

মন্তব্য করুন: