ট্রাক-ইজিবাইক সংঘর্ষে ৩ জনের মৃত্যু
Led Bottom Ad

দোকানে ঢুকে পড়ল ট্রাক

ট্রাক-ইজিবাইক সংঘর্ষে ৩ জনের মৃত্যু

প্রথম ডেস্ক

২৪/০৩/২০২৬ ১২:৫৩:৩৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

 নাটোরের লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কে বালুবোঝাই ট্রাক ও যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার দক্ষিণ লালপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন, যাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে; তাঁরা হলেন— লালপুর উপজেলার ছোট বাদকয়া গ্রামের জোহা মাস্টারের ছেলে জাহিদুল ইসলাম (৫৫) এবং সেকেন আলীর ছেলে মনির হোসেন (২৭)। নিহত অপরজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, সকালে যাত্রীবাহী ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ ভিন্ন লেনে চলে গেলে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের সাথে এর সরাসরি সংঘর্ষ হয়। সংঘর্ষের প্রচণ্ডতায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি দোকানে ঢুকে পড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। মরদেহগুলো বর্তমানে থানায় রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা গেলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। পুলিশ এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad