মৌলভীবাজারে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

মৌলভীবাজারে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

১২/০৩/২০২৬ ০৯:১৭:১২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজার শহরের টিবি হাসপাতাল সড়কের সার্কিট হাউজ এলাকায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছে ১৬ বছর বয়সী তামিম আহমেদ। পুলিশ জানিয়েছে, হত্যাকারী হানিফ আহমেদ (৩৫) তামিমের বড় ভাই।


পরিবার সূত্রে জানা যায়, বুধবার তামিম তার ভাতিজাকে শাসন করার সময় একটি থাপ্পড় মারে। বিষয়টি জানাজানি হলে হানিফ রাগান্বিত হয়ে তামিমকে ডেকে নিয়ে গলায় ছুড়ি দিয়ে আঘাত করে। প্রচুর রক্তক্ষরণের কারণে তামিম মারা যায়।


নিহত কিশোরের বড় বোন তানিয়া বেগম বলেন, “তামিম ও হানিফের মধ্যে আগে থেকেই ঝগড়াঝাঁটি হতো। ৬ মাস আগে হানিফ আমাদের আরেক ভাইয়ের হাত কেটে ফেলে। তামিম খুব শান্ত ও সাহায্যকারী ছেলে ছিল।”


পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হানিফকে ধরার চেষ্টা চলছে। মরদেহ বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে।


মৃত্যুর খবর জানার পর পরিবারের সদস্যরা হাসপাতালে ভেঙে পড়েছেন। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “সামান্য ঘটনাকে কেন্দ্র করে বড় ভাই ছোট ভাইকে হত্যা করেছে। পুলিশি তৎপরতা অব্যাহত আছে।”

ডি আর ডি

মন্তব্য করুন: