কুলাউড়ায় যুবকের মরদেহ উদ্ধার, পরকীয়ার জেরে হত্যার অভিযোগ

কুলাউড়ায় যুবকের মরদেহ উদ্ধার, পরকীয়ার জেরে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, কুলাউড়া

১১/০৩/২০২৬ ১৯:০৯:১৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় রিপন মিয়া (২৯) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের একদিন পর রেললাইনের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সিএনজিচালিত অটোরিকশা চালক সাকিব আহমদ (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।


মঙ্গলবার (১০ মার্চ) রাতে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের চকসালন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রিপন মিয়া পৃথিমপাশা ইউনিয়নের আলীনগর গ্রামের হানু মিয়ার ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৯ মার্চ) রাত থেকে রিপন মিয়া নিখোঁজ ছিলেন। তার মুঠোফোনও বন্ধ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে মঙ্গলবার রাতে টিলাগাঁও ইউনিয়নের চকসালন এলাকায় রেললাইনের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।


স্থানীয়দের দাবি, নিহত রিপনের স্ত্রীর সঙ্গে সিএনজি অটোরিকশা চালক সাকিবের পরকীয়ার সম্পর্ক ছিল। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে রিপনকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান মোল্যা বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় জড়িত অন্য কেউ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন: