মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

০৫/০৩/২০২৬ ১০:৫৭:১২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাসুদ আহমদ (৩৫) নামে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।


বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলার একাটুনা ইউনিয়নের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 


নিহত মাসুদ রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের করতল এলাকার বাসিন্দা।


স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ২টার দিকে তালতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যানের সাথে মাসুদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মাসুদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

 

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘বর্তমানে মরদেহ মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে রাখা হয়েছে। মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো আইনগত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

ডি আর ডি

মন্তব্য করুন: