বড়লেখায় অবৈধ গ্যাস রিফিল, ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা

বড়লেখায় অবৈধ গ্যাস রিফিল, ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

০২/০৩/২০২৬ ২১:৫২:৩৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বড়লেখা উপজেলার দক্ষিণ বাজারে হাবীব এল.পি.জি ফিলিং স্টেশনের এক ব্যবসায়ীকে গাড়ির গ্যাস রান্নার সিলিন্ডারে অবৈধভাবে রিফিল করার দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


রবিবার (১ মার্চ ২০২৬) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া-এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা আদায় করা হয়।


অভিযান চলাকালে দেখা যায়, গাড়িতে ব্যবহৃত গ্যাস রান্নার সিলিন্ডারে রিফিল করা হচ্ছিল, যা ঝুঁকিপূর্ণ এবং যে কোনো সময় বিস্ফোরণের কারণ হতে পারে। এই অপরাধে বিস্ফোরক আইন, ১৮৮৪-এর ৫(এ) ধারায় মামলা করা হয়।


অভিযানের সময় জনসাধারণকে নিরাপদভাবে গ্যাস ব্যবহার করার বিষয়ে সতর্ক করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

হিফজুর রহমান

মন্তব্য করুন: